
কলকাতা -জুয়েলারি সংস্থা এশিয়ান আর্টস জুয়েলারি গড়িয়াহাটে নতুন অধ্যায়ের সূচনা করল, হিন্দুস্থান রোডে নতুন এই স্টোরটি ব্র্যান্ডটির সবচেয়ে বড় সম্প্রসারণ এবং কলকাতার অন্যতম প্রিয় শপিং এলাকার মধ্যে একটি পদক্ষেপ, যেখানে নিউ মার্কেটের ঐতিহ্যকে আধুনিক পরিবেশে তুলে ধরা হয়েছে।
১৯৫৬ সালে এস. এস. হগ মার্কেটের ব্যস্ত গলিতে, অর্থাৎ নিউ মার্কেট এলাকায় এই ব্র্যান্ডের জন্ম হয়। দেশভাগের প্রেক্ষাপটে, প্রায় কিছু না নিয়েই আসা এক পরিবারের দৃঢ়তা এবং পরিশ্রমের ইচ্ছার ওপর দাঁড়িয়ে গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। সেই ছোট্ট শুরু থেকে যা তৈরি হয়েছে, তা প্রায় সাত দশক ধরে টিকে আছে।
শুরুর দিকে এশিয়ান আর্টস চামড়াজাত পণ্যের জন্য পরিচিতি পেলেও ১৯৭০-এর দশক থেকে হস্তশিল্প ও রূপোর গয়নার দিকে ব্যবসা সম্প্রসারিত হয়।
এশিয়ান আর্টসকে আলাদা করে তোলে শুধু তার দীর্ঘ ইতিহাস নয়—বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রতিষ্ঠানকে যত্নে গড়ে তোলার গল্প। প্রতিটি প্রজন্ম নতুন ভাবনা নিয়ে এসেছে, অথচ ধরে রেখেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো—গ্রাহকদের বিশ্বাস এবং কারুশিল্পের সততা। এই বিশ্বাস পারস্পরিক। যারা ছোটবেলায় এখানে আসতেন, আজ তারা নিজেদের পরিবারকে সঙ্গে নিয়ে আবার আসেন।
প্রারম্ভিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সিন বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী-মডেন রিচা শর্মা। দৃশ্যতই মুগ্ধ তারা উপস্থিত জনতার সাথে ভাগ করে নিলেন নিজেদের অভিজ্ঞতা।