
কলকাতা, জুন ২০২৬: অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস, কলকাতায় অনুষ্ঠিত হল দুই দিনের জাতীয় কর্মশালা ‘ইলুমিনাটি সিজন ৩’, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের ইএনটি বিশেষজ্ঞ, ল্যারিঞ্জোলজিস্ট, সার্জন, অ্যানেস্থেটিস্ট ও পালমোনোলজিস্টরা অংশ নেন।
ডাঃ শান্তনু পাঞ্জার নেতৃত্বে আয়োজিত এই কর্মশালায় ল্যারিঞ্জিয়াল ফ্রেমওয়ার্ক সার্জারি, ল্যারিঞ্জোট্র্যাকিয়াল রিকনস্ট্রাকশন, লেজার সার্জারি, রেডিওফ্রিকোয়েন্সি প্রযুক্তি এবং অফিস-ভিত্তিক ল্যারিঞ্জিয়াল ইন্টারভেনশনের মতো আধুনিক চিকিৎসা পদ্ধতির উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। দিল্লি, পুনে ও কোচিসহ বিভিন্ন শহর থেকে চিকিৎসকরা এতে যোগ দেন।
ডাঃ পাঞ্জা জানান, ভয়েস ও এয়ারওয়ে সার্জারিতে বিশেষায়িত প্রশিক্ষণের চাহিদা ক্রমশ বাড়ছে। পূর্ব ভারতে ভয়েস, লেজার ও এয়ারওয়ে সার্জারির একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে অ্যাপোলো কলকাতার।