
কলকাতা: অগ্রনী স্বাস্থ্য পরিষেবা সংস্থা STAR Hospitals Hyderabad পূর্ব ভারতে তাদের পরিষেবা সম্প্রসারণের অংশ হিসেবে কলকাতার বালিগঞ্জে একটি ইনফরমেশন সেন্টার এবং এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল। বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত এই কেন্দ্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের রোগীরা এখন উন্নত চিকিৎসার জন্য সহজেই হায়দরাবাদের বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত হতে পারবেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা থেকে বহু রোগী জটিল চিকিৎসার জন্য হায়দরাবাদে যান। নতুন এই উদ্যোগ সেই দূরত্ব কমিয়ে স্থানীয় স্তরে পরামর্শ, চিকিৎসার পরিকল্পনা এবং ফলো-আপ পরিষেবা নিশ্চিত করবে।
এই ইনফরমেশন সেন্টারের মাধ্যমে রোগীরা দেশের বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। তাঁদের মধ্যে রয়েছেন Dr. Mettu Srinivas Reddy, Dr. Ramu Chimakurthi, Dr. Vipin Goel এবং Dr. Vijay Kumar Sarma Madduri সহ আরও অনেকে।
সংস্থার সিইও Dr. Rahul Medakkar জানান, এই কেন্দ্রের মাধ্যমে রোগীরা সহজেই বিশেষজ্ঞ মতামত, ভিডিও কনসালটেশন এবং চিকিৎসার সঠিক দিশা পাবেন।
সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে এই কেন্দ্র। এখানে এয়ার অ্যাম্বুলেন্স সমন্বয়, চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং খরচের বিস্তারিত জানার সুবিধাও পাওয়া যাবে। এই উদ্যোগে পূর্ব ভারতের স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।