
কলকাতা: পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে Tanishq নিয়ে এল তাদের নতুন জুয়েলারি সংগ্রহ ‘Hues’, যা সম্পূর্ণ প্রাকৃতিক রঙিন রত্ন দিয়ে তৈরি। আধুনিক বাঙালি নারীর রুচি, স্বাতন্ত্র্য এবং ব্যক্তিত্বকে গুরুত্ব দিয়েই এই সংগ্রহ তৈরি করা হয়েছে।
আজ কলকাতায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সংগ্রহের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, যিনি তাঁর উপস্থিতিতে নজর কেড়েছেন। ‘Hues’ সংগ্রহে এমেরাল্ড, অ্যামেথিস্ট, সিট্রিন, ট্যুরম্যালিন ও টানজানাইটের মতো ১০০% প্রাকৃতিক রত্ন ব্যবহার করা হয়েছে, যা ১৮ ক্যারেট সোনায় নির্মিত।
এই সংগ্রহের মূল ভাবনা ‘সৃজনী—এক আধুনিক, আত্মবিশ্বাসী বাঙালি নারী, যিনি ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে ভারসাম্য বজায় রেখে নিজের স্টাইল গড়ে তোলেন। গয়নাগুলিতে রঙের বৈচিত্র্য, অভিনব ডিজাইন ও নকশার মাধ্যমে এক নতুন নান্দনিকতা তুলে ধরা হয়েছে।
৩০,০০০ টাকা থেকে শুরু হওয়া এই সংগ্রহে রয়েছে আকর্ষণীয় উৎসব অফারও। সংস্থার মতে, ‘Hues’ শুধু গয়না নয়, বরং আত্মপ্রকাশের এক অনন্য মাধ্যম।