
কলকাতা: Senco Gold & Diamonds পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে ‘বালা উৎসব ২০২৬’ চালু করল। এই উৎসবে ১০,০০০-রও বেশি বালা ডিজাইন আনা হয়েছে, যার শুরু মাত্র ৩০ হাজার টাকা থেকে। পাশাপাশি মেকিং চার্জ শুরু হচ্ছে মাত্র ৬ শতাংশ থেকে, যা ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই উদ্যোগে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটানো হয়েছে। নতুন প্রজন্মের রুচি মাথায় রেখে সোনা, হীরা ও প্ল্যাটিনামে তৈরি নানা ডিজাইনের বালা, ব্রেসলেট, চুড়ি ও শাখা-পলা এই সংগ্রহে রাখা হয়েছে।
সংস্থার কর্ণধার শুভঙ্কর সেন জানান, সকল বাজেটের ক্রেতাদের কথা ভেবেই এই বিশাল সংগ্রহ তৈরি করা হয়েছে। অন্যদিকে, সংস্থার অন্যতম ডিরেক্টর জয়িতা সেন বলেন, এই উৎসবের মূল ভাবনা আত্মপ্রকাশ ও আত্মবিশ্বাসকে উদযাপন করা।
৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে এই বিশেষ অফার। সোনা ও হীরার গয়নায় একাধিক ছাড় ও আকর্ষণীয় অফার থাকছে, যা উৎসবের মরশুমে কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে।