
কলকাতা: ১৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির গড়ল কানাড়া ব্যাঙ্কের কলকাতা সার্কেল অফিস। ‘তিথি ভোজন’ কর্মসূচির আওতায় একদিনে ৬ হাজার স্কুলপড়ুয়াকে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়। শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি সামাজিক অন্তর্ভুক্তির বার্তা দিতেই এই বিশেষ উদ্যোগ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাঙ্কের কলকাতা সার্কেল হেড তথা জেনারেল ম্যানেজার মনোজ কুমার মীনা। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে, PM POSHAN-এর প্রোজেক্ট ডিরেক্টর পরমিতা রায় এবং কলকাতা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা PM POSHAN-এর নোডাল অফিসার উদয় বন্দ্যোপাধ্যায়।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের মতে, প্রতিষ্ঠাতা অম্মেম্বাল সুব্বা রাও পাইয়ের সেবার আদর্শকে সামনে রেখেই এই উদ্যোগ। ব্যাঙ্কিং পরিষেবার গণ্ডি ছাড়িয়ে সমাজকল্যাণ ও শিশুপুষ্টিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাড়া ব্যাঙ্ক।