
কলকাতা: ধনতেরাস ও দীপাবলির উৎসবকে আরও রঙিন করে তুলতে বিশেষ উদ্যোগ নিল সেনকো গোল্ড অ্যান্ড, ডায়মন্ডস। ৮৭ বছরের ঐতিহ্যবাহী এই গয়না প্রস্তুতকারক সংস্থা বাজারে আনল তাদের নতুন উৎসবকালীন প্রচারাভিযান ‘Tumse Hai Yeh Tyohar’। ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিয়ারা আডবাণীকে সামনে রেখে শুরু হওয়া এই ক্যাম্পেনের মূল ভাবনা, উৎসবের আনন্দ ও পারিবারিক আবেগের সঙ্গে গয়নার নিবিড় সম্পর্ককে তুলে ধরা।
এই উপলক্ষে সংস্থার নতুন ‘শগুন ফেস্টিভ কালেকশন’-এ থাকছে হলুদ সোনা, হিরে, অ্যান্টিক ও পোলকি ডিজাইনের গয়না। পাশাপাশি রয়েছে সাশ্রয়ী ৯ ক্যারেট সোনার হালকা গয়না। অন্যদিকে, সংস্থার দৈনন্দিন ব্যবহারের গয়নার ব্র্যান্ড Everlite-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।
ধনতেরাস উপলক্ষে থাকছে প্রতি ১০ গ্রাম সোনার গয়নায় সর্বোচ্চ ১৪ হাজার টাকা ছাড়, হিরের দামে ৩৬ শতাংশ পর্যন্ত ছাড় এবং পুরনো সোনা বিনিময়ে শূন্য শতাংশ কর্তন। এছাড়াও রয়েছে ১.২০ কোটি টাকার সোনা ও iPhone 18 Pro জেতার সুযোগ। ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশের সেনকো শোরুমগুলিতে এই অফার পাওয়া যাবে।