
কলকাতা: প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন প্রযুক্তির চমক নিয়ে এল ওপো ইন্ডিয়া। সংস্থার নতুন ফ্ল্যাগশিপ সিরিজ ‘ওপো ফাইন্ড এক্স১০’-এ রয়েছে উন্নত ক্যামেরা প্রযুক্তি, শক্তিশালী প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একাধিক সুবিধা। সিরিজের অন্যতম আকর্ষণ ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স, যাতে রয়েছে হ্যাসেলব্ল্যাডের সহযোগিতায় তৈরি ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম। সংস্থার দাবি, মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে এই প্রযুক্তি।
ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সে রয়েছে ২ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো প্রসেসর। দুটি স্মার্টফোনেই রয়েছে ৮০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি, দ্রুত চার্জিং প্রযুক্তি এবং নতুন কালারওএস ১৭। উন্নত ভিডিও রেকর্ডিং, ডলবি ভিশন এবং এআই-নির্ভর বিভিন্ন ফিচারও থাকছে এই সিরিজে।
স্মার্টফোনের পাশাপাশি ওপো তাদের প্রযুক্তি-পরিসর সম্প্রসারণ করেছে ওপো প্যাড মিনি ট্যাবলেট এবং ডাইনাঅডিওর সহযোগিতায় তৈরি ওপো এনকো এক্স৪ ইয়ারবাডসের মাধ্যমে। সংস্থার লক্ষ্য, স্মার্টফোন, ট্যাবলেট ও অডিও ডিভাইসের সমন্বয়ে গ্রাহকদের আরও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়া।
ভারতে ফাইন্ড এক্স১০ সিরিজের দাম শুরু হচ্ছে ১,৩৯,৯৯৯ টাকা থেকে। ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১,৯৯,৯৯৯ টাকা। পাশাপাশি, নির্বাচিত অফারে ক্যাশব্যাক, এক্সচেঞ্জ সুবিধা এবং সহজ কিস্তিতে কেনার সুযোগও রয়েছে।