
কলকাতা: বাংলার দুর্গাপুজোয় ঐতিহ্য, শিল্প ও সামাজিক দায়বদ্ধতার অনন্য মেলবন্ধন ঘটাল ফর্চুন। AWL Agri Business Ltd-এর এই ব্র্যান্ডের উদ্যোগে দেশপ্রিয় পার্কে ৩ হাজারেরও বেশি ফর্চুনের জার ও প্যাকেট দিয়ে তৈরি হয়েছে রাজবাড়ির আদলে নজরকাড়া স্থাপত্য। অন্যদিকে, বাদামতলা আষাঢ় সংঘে চাল, ডাল, চিঁড়ে ও সয়া দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মহালয়া, অষ্টমীর অঞ্জলি, ভোগ এবং সিঁদুরখেলার মতো বাঙালির প্রিয় পুজোর মুহূর্ত।
ফর্চুনের যুগ্ম সভাপতি (বিক্রয় ও বিপণন) মুকেশ মিশ্র জানান, বাংলার সংস্কৃতি ও খাদ্যপরম্পরার সঙ্গে মানুষের সম্পর্ক আরও নিবিড় করাই এই উদ্যোগের লক্ষ্য। #PujoTeAmiEtaKori প্রচারে নিজেদের পুজোর বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থা। পাশাপাশি #FortuneSobarPujo কর্মসূচিতে কলকাতা ছাড়িয়ে আসানসোল ও দুর্গাপুরেও উৎসবের আনন্দ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অনাথ আশ্রমের শিশু ও বৃদ্ধাশ্রমের আবাসিক-সহ তিন হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়েছে ফর্চুন।