
কলকাতা: গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল স্তরের স্বাস্থ্যকর্মীদের অবদানকে স্বীকৃতি দিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল (JIMSH)। ‘পুজো পরিক্রমা—অঙ্গনওয়াড়ির হাত ধরে, সুস্থ শারদীয়া সবার ঘরে’ কর্মসূচিতে বাংলার ১০ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে সংবর্ধনা জানানো হয়।
অভিনব এই উদ্যোগে জনপ্রিয়তা ছিলো নজরকাড়া। উপস্থিত ছিলেন সমাজের নানা স্তরের প্রথমশ্রেণির ডাক্তার, নার্স সহ চিকিৎসাসেবীরা।
মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি সচেতনতা এবং শিশুর বিকাশে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন। JIMSH-এর চেয়ারম্যান কৃষ্ণকুমার গুপ্ত জানান, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার ভিত মজবুত করতে এই কর্মীদের অবদান অপরিসীম। তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে JIMSH জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ, সচেতন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা তুলে ধরেছে।