
কলকাতা: রাজ্যের প্রত্যন্ত এলাকার ক্রিকেট প্রতিভাকে পেশাদার মঞ্চ দিতে উদ্যোগী মালদহ প্রিমিয়ার লিগ (MPL)। চৌধুরী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ প্রতিযোগিতার লক্ষ্য, প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের বৃহত্তর ক্রিকেট জগতে পরিচিতির সুযোগ করে দেওয়া। উদ্যোগে সমর্থন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা শিখর ধাওয়ান। তাঁর বিশেষ ভিডিও বার্তা ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। টলিউড অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি, সোহিনী গুহ রায় ও রাজনন্দিনী পালের উপস্থিতিও এই উদ্যোগে বাড়তি আকর্ষণ যোগ করেছে। কলকাতা, মালদহ, শিলিগুড়ি ও আসানসোলে ট্রায়ালের পরিকল্পনা রয়েছে। আটটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে গড়ে ওঠা এই লিগে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি নতুন প্রতিভারাও সুযোগ পাবেন। আয়োজকদের আশা, MPL মালদহের ক্রিকেটকে নতুন পরিচিতি দেবে।