
কলকাতা: বৈদ্যুতিক গাড়ির বাজারে বিলাসিতা ও আরামের নতুন অভিজ্ঞতা নিয়ে এল JSW MG Motor India। বাজারে এল MG Windsor INDULGE Edition। নতুন এই সংস্করণের এক্স-শোরুম মূল্য ১৭,৯৯,৮০০ টাকা। সংস্থার দাবি, ভারতের জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি Windsor-এর এই বিশেষ সংস্করণে যাত্রীদের জন্য যুক্ত হয়েছে আরও উন্নত আরাম ও প্রিমিয়াম বৈশিষ্ট্য।
গাড়িটিতে রয়েছে ৩৮ kWh ব্যাটারি প্যাক, যা ১০০ kW (১৩৬ PS) শক্তি এবং ২০০ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। একবার চার্জে গাড়িটি ৩৩২ কিলোমিটার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে সংস্থা।
নতুন সংস্করণের অন্যতম আকর্ষণ ‘শ্যাডো গোল্ড’ বডি কালারের সঙ্গে কালো ছাদ, R-18 ব্ল্যাক অ্যালয় হুইল এবং বিশেষ ‘INDULGE’ ব্যাজিং। গাড়ির ভিতরে রয়েছে ‘আরবান ট্যান’ ও কালো রঙের আপহোলস্ট্রি, প্রিমিয়াম কুশন এবং দ্বিতীয় সারির যাত্রীদের জন্য PRIVE Screen। এছাড়া রয়েছে ১৩৫ ডিগ্রি পর্যন্ত হেলানো যায় এমন আরামদায়ক আসন ও ১৫.৬ ইঞ্চির টাচস্ক্রিন।
সংস্থার চিফ কমার্শিয়াল অফিসার বিনয় রায়না জানান, মাত্র ২৪ মাসে ৮০ হাজারেরও বেশি পরিবারের কাছে পৌঁছেছে MG Windsor। নতুন INDULGE Edition-এর মাধ্যমে গ্রাহকদের আরও ব্যক্তিগত ও বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ির অভিজ্ঞতা দেওয়াই সংস্থার লক্ষ্য।