
কলকাতা: প্রবীণ ক্রিকেটারদের প্রতিভা ও খেলার প্রতি ভালোবাসাকে সম্মান জানাতে কলকাতায় শুরু হতে চলেছে সর্বভারতীয় ন্যাশনাল ক্রিকেট লিগ টুর্নামেন্ট। ভেটেরান ক্রিকেট বেঙ্গল অ্যাসোসিয়েশন (VCBA), বোর্ড অফ ভেটেরান ক্রিকেট ইন্ডিয়ার (BVCI) তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজন করছে। সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের ঘোষণা ও আনুষ্ঠানিক জার্সি উন্মোচন করা হয়।
উপস্থিত ছিলেন BVCI-এর সচিব সুধীর কুলকার্নি, যুগ্ম সচিব ড. সুনীল ঝা এবং হাইকোর্ট ক্লাবের সচিব এ কে উপাধ্যায়। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা এই T-20 প্রতিযোগিতার। দেশের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ ক্রিকেটাররা এতে অংশ নেবেন। খেলাধুলার প্রতি আগ্রহ, শারীরিক সক্ষমতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিই এই উদ্যোগের মূল লক্ষ্য। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা বাংলায় ভেটেরান ক্রিকেটের প্রসারে নতুন দিশা দেখাবে