
কলকাতা: কলকাতার গড়িয়াহাটে নতুন সাজে পথচলা শুরু করল টাটা গোষ্ঠীর গয়নার ব্র্যান্ড তনিষ্কের ১৩ হাজার বর্গফুটের শোরুম। মুক্তি ওয়ার্ল্ড কমপ্লেক্সে অবস্থিত এই শোরুমের আজ উদ্বোধন করেন তনিষ্কের রিটেল হেড সুনীল রাজ এবং টাইটান কোম্পানি লিমিটেডের ইস্ট রিজিওনাল বিজনেস হেড গৌরব কৃষ্ণ সাহ।
সোনার, হিরের, পোলকি ও রঙিন রত্নখচিত গয়নার বিপুল সম্ভারের পাশাপাশি রয়েছে উৎসবের বিশেষ কালেকশন ‘আধ্যান্তরা’ এবং বাংলার ঐতিহ্যবাহী রাজবাড়ির স্থাপত্য থেকে অনুপ্রাণিত ‘আগমন’। বিয়ের গয়না, আধুনিক দৈনন্দিন অলংকার এবং পুরুষদের জন্য বিশেষ সংগ্রহও মিলবে এখানে।
শোরুমের পুনরায় উদ্বোধন উপলক্ষে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বিশেষ অফারের ঘোষণা করেছে সংস্থা। থাকছে সোনার দরে ৩০১ টাকা ছাড়, সোনার মেকিং চার্জ ও হিরের মূল্যে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় এবং শর্তসাপেক্ষে ১০০ শতাংশ সোনার এক্সচেঞ্জ সুবিধা।
সংস্থার দাবি, পশ্চিমবঙ্গে ৩৬টি এবং পূর্ব ভারতে ৬৮টি স্টোরের মাধ্যমে গ্রাহকদের উন্নত গয়না কেনাকাটার অভিজ্ঞতা দিতে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করছে তনিষ্ক।