
হাওড়া: হাওড়ার লিলুয়া বড় গেট সংলগ্ন এলাকায় রিয়েল এস্টেট ও বাণিজ্যিক পরিকাঠামোর ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে। নবকার রিয়েলিটি (Navkar Reality)-র নতুন উদ্যোগ ‘প্রজেক্ট সুকুন’ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। আগামী ডিসেম্বর মাসে এই প্রকল্পের ভূমিপূজন ও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত এই রেসিডেন্সিয়াল-কাম-কমার্শিয়াল প্রকল্পটি G+12 অর্থাৎ গ্রাউন্ড প্লাস ১২ তলা বিশিষ্ট হবে। প্রকল্পে মোট চারটি টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দুটি টাওয়ার হবে বাণিজ্যিক এবং বাকি দুটি আবাসিক। ফলে একই চত্বরের মধ্যে আধুনিক আবাসন ও ব্যবসায়িক পরিকাঠামোর সুবিধা গড়ে তোলার পরিকল্পনা করেছে সংস্থা।
প্রকল্পের ডিরেক্টর মনীষা জয়সওয়াল জানান, ‘সুকুন’ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি চলছে। ডিসেম্বরের বিশেষ অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাধিক ব্যক্তিত্বের উপস্থিতি প্রত্যাশিত।
তাঁর মতে, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের ফলে রাজ্যে পরিকাঠামো ও রিয়েল এস্টেট ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, যা এই প্রকল্পের অগ্রগতিতেও ইতিবাচক ভূমিকা নেবে।
লিলুয়া বড় গেটের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় বাণিজ্যিক পরিবেশ, আবাসন পরিকাঠামো এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এখন নজর ডিসেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে।