

দক্ষিণ ভারতের স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী বেসরকারি হাসপাতাল অ্যাপোলো চেন্নাই হসপিটালের পক্ষ থেকে বর্তমান সময়ে গ্যাস্ট্রো চিকিৎসায় রোগীদের রোবোটিক সার্জারি পরিষেবার বিষয়ে কলকাতা সেন্টারে বিস্তৃত আলোচনা তথ্য তুলে ধরা হল। সিনিয়র কনসালটেন্ট সার্জিকাল গ্যাস্ট্রিয়েন্টেলোজিস্ট, ল্যাপারোস্কোপিক সার্জন & রোবোটিক সার্জন ডাঃ জে. কে. এ. জামিল কলকাতায় এসে অত্যাধুনিক চিকিৎসা সম্পর্কে রোগীদের সমস্যা ও চিকিৎসা বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, রোবোটিক পদ্ধতিতে যুগান্তকারী বদল এসেছে। তবে প্রান্তিক অঞ্চলে জনসচেতনতা এখনো প্রয়োজন। এদিন উপস্থিত ছিলেন কলকাতা সেন্টারের পক্ষ থেকে ডাঃ নারায়ণ মিত্র।