
কলকাতা– বিখ্যাত মোটিভেশনাল স্পিকার, লেখক ও সমাজকর্মী নাইনা মোর তাঁর বহুল প্রশংসিত বই ‘টি কাপস অ্যান্ড টার্নিং পয়েন্টস’ (প্রকাশক: রূপা পাবলিকেশন্স)-এর সাফল্য উদযাপন করলেন এক বিশেষ সর্বমহিলা পাওয়ার ব্রাঞ্চের মাধ্যমে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লেখিকা নাইনা মোর বলেন, “এই বইটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন বদলে দেওয়া মুহূর্তগুলি খুব কমই উচ্চকিত হয়। সেগুলি প্রায়শই আসে নীরবে—সাধারণ কথোপকথন বা নিঃশব্দ বিরতির আড়ালে। ‘টি কাপস অ্যান্ড টার্নিং পয়েন্টস’ আমাদের ধীরে চলার, ভাবার এবং সেই মুহূর্তগুলির অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়ার আমন্ত্রণ।”
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ২০০-র বেশি বিশিষ্ট নারী—যার মধ্যে ছিলেন শীর্ষস্থানীয় শিল্পপতি, উদ্যোগপতি, রাজনৈতিক ও কর্পোরেট ক্ষেত্রের নানান পেশাদার ব্যক্তিত্ব, চিকিৎসক, ফ্যাশন ডিজাইনার, ইনফ্লুয়েন্সার, ব্লগার এবং বিভিন্ন ক্ষেত্রের নারী নেতৃত্ব। এই সমাবেশ নারী পরিবর্তনকারীদের মধ্যে অর্থবহ আলোচনা, নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা বিনিময়ের এক প্রাণবন্ত মঞ্চ তৈরি করে।
প্রকাশের পর থেকে ‘টি কাপস অ্যান্ড টার্নিং পয়েন্টস’ বইটি আইআইটি কানপুর, আইআইএম শিলং, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, কলকাতা লিটারারি ফেস্টিভ্যাল, বিভিন্ন জাতীয় বইমেলা এবং জার্মানি বুক ফেয়ারের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে উপস্থাপিত হয়েছে।