
কলকাতা: উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষার সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতে বিশেষ উদ্যোগ নিল SM Group। সংস্থার সামাজিক কল্যাণমূলক শাখা SM Krishna Foundation-এর উদ্যোগে ছটপুজোর পর কলকাতার ঐতিহ্যবাহী মল্লিকঘাটে ‘স্বচ্ছ সংকল্প’ নামে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানে সংস্থার প্রায় ১০-১২ জন কর্মী অংশ নিয়ে ঘাট চত্বরের জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। SM Group-এর প্রোমোটার ইউটিকা এম খেমকা ও মধু খেমকা জানান, শহরের ঐতিহ্যবাহী স্থানগুলির পরিচ্ছন্নতা বজায় রাখা সকলের সম্মিলিত দায়িত্ব। বিশেষত তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। এই CSR উদ্যোগের মাধ্যমে সামাজিক কল্যাণ, পরিবেশ সচেতনতা ও দায়িত্বশীল নাগরিকত্বের বার্তা দিল সংস্থাটি। পাশাপাশি মহারাষ্ট্রে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড স্টিল প্রকল্পে প্রায় ২,০০০ কর্মসংস্থানের সম্ভাবনার কথাও জানিয়েছে SM Group।